শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বাবর যেন পাকিস্তান দলের ইনস্যুরেন্স পলিসি: মাইকেল ভন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম দীর্ঘ সময় ধরে ফর্মহীনতায় ভুগছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স হতাশাজনক। পাওয়ার প্লেতে তার স্ট্রাইকরেট একশোর নিচে এবং স্লগ ওভারে তিনি কোনো বড় হিট করতে পারছেন না।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, পাকিস্তান বাবরকে এমনভাবে ব্যবহার করছে যেন তিনি দলটির ‘ইনস্যুরেন্স পলিসি’, কিন্তু সেই পলিসিও কার্যকর হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তান ২৭ রানে ২ উইকেট হারালে বাবর চতুর্থ ওভারে ক্রিজে আসে, কিন্তু ২৪ বল খেলে মাত্র ২৫ রান করে আউট হন। পাকিস্তান সুপার এইটে ১৬৪ রান করেও ২ উইকেটে ৫ বল আগে হেরেছে। বিশেষজ্ঞদের মতে, বাবরের ধীর ব্যাটিং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের রান কমানোর মূল কারণ।

এই বিশ্বকাপে বাবর ৫ ম্যাচের ৪ ইনিংসে মোট ৯১ রান করেছেন, স্ট্রাইকরেট ১১২.৩৪। টুর্নামেন্টে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ব্যাটসম্যান তিনিই। পাকিস্তানে বাবরকে প্রতিটি ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা রয়েছে। ভনও মনে করেন, দলের অভ্যন্তরীণ রাজনীতি এবং কোচ মাইক হেসন বাবরকে বাধ্য করে খেলাচ্ছেন।

ভন আরও বললেন, বাবর এখন দলটির ইনস্যুরেন্স পলিসি হিসেবে খেলছেন। দুই উইকেট পড়ার পর চার নম্বরে নেমে তিনি নিজের মতো খেলেন। ভন শ্রীলঙ্কার ধীর পিচে বাবরের কার্যকারিতা দেখার আশা করেছিলেন, কিন্তু বাবর সেখানে ২৫ রান করে দলের পতনের কারণ হয়ে ওঠেন। পাকিস্তানকে চলমান বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে অন্য দলের ম্যাচের ফলের দিকে তাকাতে হবে, আপাতদৃষ্টিতে তাদের বিদায়ের সম্ভাবনাই বেশি।

সূত্র- এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit