শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ছিল ভারত। তবে সুপার এইটে এসে হার দিয়ে শুরু করলস সূর্যকুমার যাদবের দল। শঙ্কায় পড়েছে তাদের সেমি ফাইনালের টিকিটও। ভারতের এমন হারকে দলটির জন্য উচিত শিক্ষা বলে মনে করছেন সাকলাইন মুশতাক।

পাকিস্তানের একটি টিভিতে আলোচনায় সাবেক এই ক্রিকেটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলাধুনা করেছে ও অপমানিত করেছে।’‘সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত।’-যোগ করেন তিনি।

আগামীকাল (বুধবার) চেন্নাইয়ে ভারতের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে এক নম্বর গ্রুপের অন্য খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের এই ম্যাচের ফলের ওপরও ভারতের সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকা জিতলে স্বাগতিকদের স্বস্তি ফেরাতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit