সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

স্পোর্টস ডেস্ক : দুই বছর আগে, জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতেই ব্যর্থ হয়েছিল। আর এবার শুধু তারা প্রতিযোগিতায় অংশই নেয়নি, অপরাজিত থেকে সুপার এইটে।

একাধিক খেলোয়াড়দের ভূমিকা রয়েছে, যা মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়েকে এগিয়ে রাখতে পারে। কিন্তু গ্রুপের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মানিয়ে নেওয়া হবে জিম্বাবুয়ের বড় চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে তো দুটি ম্যাচ খেলে ফেলেছে। দুই দল টি-টোয়েন্টিতে একে অন্যের মুখোমুখি হয়েছে চারবার, বিশ্বকাপে কেবল একবার। ২০২২ সালে জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিং ও জনসন চার্লসের ব্যাটে জিতেছিল ক্যারিবিয়ানরা।

সুপার এইটে ওঠা জিম্বাবুয়ের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির, ‘কে বলেছে জিম্বাবুয়ে এখানে থাকার মতো দল নয়? অনেকেই তো বলেছিল ওয়েস্ট ইন্ডিজও এখানে থাকার মতো দল নয়। আমি মনে করি বিশ্বকাপে খেললে প্রত্যেক প্রতিপক্ষকে সম্মান করতে হবে।’

জিম্বাবুয়ের মতো ওয়েস্ট ইন্ডিজও গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে। দুই দলেরই চোখ সেমিফাইনালে। কিন্তু পরবর্তী ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে। তাই প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়া খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দুটি পয়েন্ট কার নামের পাশে থাকবে সেটা দেখার অপেক্ষা। র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে-পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ (৭) ও জিম্বাবুয়ে (১১) যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তা না বললেও চলে। এমনকি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পর উইন্ডিজ জিম্বাবুয়ের পরবর্তী শিকার হলেও অবাক হওয়ার কিছু নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit