শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

নওগাঁর পত্নীতলায় বিএনপি’র নির্বাচন পরবর্তী কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বিএনপি’র  নির্বাচন পরবর্তী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর সভা  সদর নজিপুর সরদারপাড়া মোড়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪৭ নওগাঁ ২ সংসদীয় আসনে বিএনপির  পরাজয়ের কারণ অনুসন্ধানের জন্য এই কর্মীসভা আয়োজন করা হয়। কর্মীসভায় পত্নীতলা উপজেলা বিএনপি’র সভাপতি মোকসেদুল হক সিরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ২ আসনের সাবেক সাংসদ শামসুজ্জোহা খান জোহা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল, নওগাঁ জেলা আহ্বায়ক সামিনা পারভিন পলি। কর্মীসভায় ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ পরাজয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। পরাজয়ের কারণ হিসেবে নিজেদের মধ্যে সমন্বয়হীনতা, বিশ্বাসঘাতকতা, বিএনপি’র নেতৃত্বকে অমান্য করে অন্যের দাসত্ব, ৫ আগস্ট পরবর্তী নেতাকর্মীদের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার প্রভাব এবং দুর্বল এলাকাগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জোহা খান বলেন “আজ থেকে আমি একেবারে সাধারণ মানুষ। আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে, আমরা কেউ অনিয়ম, দুর্নীতিতে নিজেদেরকে জড়াবো না। পত্নীতলা ধামুরহাটে কোন দুর্নীতি চলবে না। যারা দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত হবেন তাদের দলে কোন ঠাঁই হবে না।”কর্মীসভায় উপস্থিত কর্মী, সমর্থক এবং নেতৃবৃন্দ মাঠে বিএনপির অবস্থান তুলে ধরে আত্ম-সমালোচনা থেকে নিজেদের শিক্ষা গ্রহণ করার  আহ্বান জানান।

 

 

কিউএনবি/খোরশেদ/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit