রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ

মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনি মাঠে প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণাকে উপেক্ষা করে ভোটারদের ওপরই আস্থা রাখছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, প্রতিপক্ষ রাজনীতিতে মিথ্যাচার ও অনাচারের যে পথ বেছে নিয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমেই তার দাঁতভাঙা জবাব দেবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোটারদের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, আমি এই এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পূর্বপুরুষের কবর এখানেই। রাজনীতি করতে গিয়ে বহুবার ফেরারি জীবন কাটিয়েছি, শত বিপদে পড়েছি। কিন্তু এলাকার মানুষের পাশ ছাড়িনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দ্বারা কারো অনিষ্ট হয়নি। সাহায্যপ্রার্থী কেউ আমার কাছ থেকে খালি হাতে ফিরেছে—এমন নজির কেউ দেখাতে পারবে না।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার পরামর্শ দেন। তিনি বলেন, কারো চরিত্রহনন করা সুস্থ রাজনীতির কালচার হতে পারে না। অপরের বিরুদ্ধে নোংরামি না করে বরং অতীতে এলাকার জন্য কী করেছেন এবং আগামীতে কী করবেন, তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচনকে কলুষিত না করে উৎসবমুখর পরিবেশে জনগণের রায় মেনে নিন।

মির্জা আব্বাস বলেন, এলাকার মানুষ অনেক সচেতন। তারা ভালোভাবেই বোঝে কাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে। জয়-পরাজয় বড় কথা নয়, আমি আগেও আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit