বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

কে হচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী চেয়ারম্যান?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনীত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার হোয়াইট হাউস থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি।

তবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওয়ারশর সাথে ট্রাম্পের দীর্ঘ বৈঠকের পর থেকেই তার নাম নিশ্চিত হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

কেভিন ওয়ারশ এর আগে জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ফেডারেল রিজার্ভের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্থিক বিশ্বে তার বেশ সুনাম রয়েছে। ট্রাম্পের পছন্দের তালিকায় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট এবং ফেডারেল রিজার্ভের বর্তমান গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের মতো প্রভাবশালী ব্যক্তিরা থাকলেও শেষ পর্যন্ত ওয়ারশর ওপরই আস্থা রাখছেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের মতে, ওয়ারশর ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে। উল্লেখ্য যে, ২০১৭ সালেও ট্রাম্প তাকে এই পদের জন্য বিবেচনা করেছিলেন, তবে সেবার তিনি জেরোম পাওয়েলকে বেছে নেন।

বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের সাথে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই বেশ অম্লমধুর। বিশেষ করে সুদের হার এবং মুদ্রানীতি নিয়ে ট্রাম্প বারবার প্রকাশ্যে পাওয়েলের সমালোচনা করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প একজন নতুন মুখ খুঁজছিলেন যিনি তার অর্থনৈতিক দর্শনের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। কেভিন ওয়ারশকে মনোনীত করার এই সিদ্ধান্তকে তাই মার্কিন অর্থনীতির জন্য একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit