মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান 

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ৫ সন্ত্রাসী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু’র ডোমেল তেহসিলে এক নিরাপত্তা অভিযানে ‘কমান্ডার’সহ পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে তিনজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানটি ডোমেল তেহসিলের স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত হয়। তীব্র গোলাগুলির মধ্যে অন্তত সাতজন সন্ত্রাসী আহত হয়েছে বলে সূত্র জানায়। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় ২৫টিরও বেশি কোয়াডকপ্টার হামলা চালায় এবং পুরো সময়জুড়ে ব্যাপক গুলি বিনিময় চলে।

নিহত সন্ত্রাসী কমান্ডারকেছ জেওয়ারান ওরফে আল-বদরি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। অভিযানের পর এলাকায় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি অব্যাহত রাখা হয়েছে। স্থানীয়দের মতে, অভিযানের সময় তিনজন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে দুইজন নারী ছিলেন। দুপুরে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পাকিস্তানি দৈনিক দ্য ডনের সঙ্গে কথা বলে এক বাসিন্দা জানান, নিহতরা হলেন নঈমুল্লাহ, তার মা ও তার দাদি। এ ঘটনায় নঈমুল্লাহর ছেলে, স্ত্রী, বোন ও এক চাচাতো ভাই আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, খলিফা গুল নওয়াজ হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নোমান জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে।

সূত্র জানায়, অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছায় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়। অভিযানটি তত্ত্বাবধান করেন বান্নুর আরপিও সাজ্জাদ খান, ডিপিও ইয়াসির আফ্রিদি এবং ১১৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার উমাইর নিয়াজি। তারা মাঠে উপস্থিত থেকে সরাসরি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন।

এর আগে এই সপ্তাহের শুরুতে ডোমেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ১৩ জানুয়ারি বান্নু জেলার গুলবাদিন লান্ডি ডাক এলাকায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির চার সদস্য নিহত হন।

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit