বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ধানুশ ও ম্রুণালকে ঘিরে বিয়ের গুঞ্জন, ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের মৌসুমে বিনোদন দুনিয়ায় একের পর এক তারকার গাঁটছড়া বাঁধার খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। সেই আবহেই হঠাৎ ভাইরাল হলো ধানুশ ও ম্রুণাল ঠাকুরের ‘বিয়ের ছবি’। আর তাতেই শুরু তুমুল শোরগোল-চুপিসাড়ে কি তবে বিয়ে সেরে ফেললেন দুই তারকা?

ভাইরাল ছবিতে বর-কনের সাজে দেখা যায় ধানুষ ও ম্রুণালকে। সোনালি পাড় দেওয়া সাদা কেরালা কটনের ঐতিহ্যবাহী পোশাকে ধানুশ, আর কাঞ্জিভরম শাড়ি ও গয়নায় সজ্জিত ম্রুণাল। ছবিতে দক্ষিণী রীতিতে বিয়ের আসর, এমনকি কয়েকজন দক্ষিণী তারকাকেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে-এমনটাই দাবি করে ছড়িয়ে পড়ে পোস্টটি।
ক্যাপশনে লেখা ছিল, চেন্নাইয়ে আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছে। তবে পরে পরিষ্কার হয়, ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভুয়া বিয়ের দৃশ্য। দীর্ঘদিন ধরেই ধানুশ ও ম্রুণালকে ঘিরে বিয়ের গুঞ্জন থাকায় প্রথমে অনেকেই ছবিটি সত্যি বলে ধরে নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিষয়টি ফাঁস হয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল-ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালোবাসা দিবসে নাকি বিয়ে হতে যাচ্ছে তাদের। যদিও সেই জল্পনায় শুরু থেকেই জল ঢেলেছেন দুই তারকাই। ম্রুণাল এক ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’- যার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, এই বিয়ের খবর ভিত্তিহীন। অন্যদিকে ধানুশও সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণ ভুয়া খবর। এর কোনো সত্যতা নেই।’
সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন আর এআই-তৈরি ছবির কারণে আবারও প্রমাণ হলো-নেটদুনিয়ার সবকিছু বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করা জরুরি।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit