রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

‘শান্তি পর্ষদে’ আমন্ত্রণ: জাতিসংঘ-কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার কথা জানাল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার একদিন পর বুধবার চীন জানিয়েছে, তারা জাতিসংঘকে  ‘কেন্দ্রে রেখে’ আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করবে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেইজিং মঙ্গলবার নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্র থেকে ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছে। তবে চীন আমন্ত্রণ গ্রহণ করবে কি-না, তা এখনো নিশ্চিত করেনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বেইজিং জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক।’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ঐতিহ্যগতভাবে জাতিসংঘ-কেন্দ্রিক ব্যবস্থাকে রক্ষা করে আসছে, একই সঙ্গে সংস্কারের আহ্বান জানিয়ে আসছে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit