মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, হঠাৎ কেন এ কথা বললেন কিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকর্তাদের বিষয়ে জনসম্মুখে কিমের এ ধরনের মন্তব্য করার নজির নেই বললেই চলে। কিন্তু গত সোমবার (১৯ জানুয়ারি) রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানা উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে উপ-প্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় তীরস্কার করেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বক্তব্য দেয়ার সময় তাৎক্ষণিকভাবে উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে বরখাস্ত করেন কিম। পাশাপাশি তিনি ‘দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের’ কড়া ভাষায় সমালোচনা করেন।
 
কিম বলেন, ‘বন্ধুবর (কমরেড) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার।’
 
তিনি আরও বলেন, ‘ব্যাপারটা খুব সহজ। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল।’ বরখাস্ত হওয়া মন্ত্রীর কাটা ঘায়ে নুন ছিটিয়ে কিম আরও বলেন, ‘আসলে গরুর গাড়ি টানার জন্য গরু দরকার। ছাগল নয়।’
 
কিম প্রায়ই তার ‘অলস কর্মকর্তাদের’ বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা অর্থনৈতিক নীতিমালা পালনে ব্যর্থ হলে কিমের রুদ্ররোষে পড়েন কর্মকর্তারা। তবে জনসম্মুখে সমালোচনা নজিরবিহীনই বলা যায়।
 
যন্ত্র উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম আরও বলেন, ‘সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন।’ কিম বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য’ মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারেন না তিনি।’
 
পিয়ংইয়ং-এর প্রকাশ করা ছবিতে দৃঢ়প্রতিজ্ঞ কিমকে বক্তব্য রাখতে দেখা গেছে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে যোগ দেন। দক্ষিণের হামজিয়ং প্রদেশের একটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন কিম।
 
উদ্বোধনের পর উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশই আসবে নতুন এই কারখানা থেকে। গত মাসে কিম তার দল থেকে সব ধরনের ‘অশুভ’ উপকরণ নির্মূলের অঙ্গীকার করেন। সরকারি গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন দল তাদের একাধিক সদস্যের মধ্যে ‘অনিয়মের’ প্রমাণ পেয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit