বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ- এমন পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। আমাদের মূল কথা, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা সে অযৌক্তিক শর্ত মানব না।

ভেন্যু পরিবর্তনের বিষয়টি এর আগেও হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit