বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই ‘রহস্যময়’ খামে কিছুই ছিল না: পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

নিউজ ডেক্স : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে ‘রহস্যময়’ সাদা খাম সেঁটে এক মোটরসাইকেল চালক দ্রুতবেগে চলে যান। গত বুধবারের এই ঘটনার ৫ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছে।

ওসি বলেন, ‘আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

ওই খামে কী ছিল জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘খাম আমাদের হাতে দেওয়া হয়নি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।’

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৪১ মিনিটে সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে টেপ দিয়ে একটি খাম সেঁটে দ্রুত আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তারেক রহমান তখন ওই গাড়িতেই ছিলেন। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

 

 

 

কিউএনবি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit