শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পর্দা নামল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

বিনোদন ডেক্স : বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। সাফল্যের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আয়োজন করা এই মেগা ইভেন্টটি আবারও প্রমাণ করেছে, নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কতটা শক্ত অবস্থানে রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেনুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানটির সঙ্গে ছিল এশিয়ান টেলিভিশন।   

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী। এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি। গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। 

উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ আজ শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

 

 

 

 

কিউএনবি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit