বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি বিপ্লবী গার্ডের জেনারেলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ‍ ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন।

তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে। আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব।’

এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল। 

তিনি বলেন, ‘যদি আমরা সামনের দিকে (যুদ্ধ) যাই। তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না।’

ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য্য প্রদর্শন করেছি, আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না। এ মুহূর্তে থামুন, পিছিয়ে যান। নয়ত এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) আপনাদের কোনো ঘাঁটিই সুরক্ষিত থাকবে না।’

এদিকে গতকাল জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলোর দেশের প্রচেষ্টায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প। এছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে জানিয়েছেন তার হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ট্রাম্পের এমন আশ্বাস বিশ্বাস করছে না ইরান সরকার। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলার সময়ই ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়।

সূত্র: ফক্স নিউজ

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit