সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

মারা গেছেন নায়িকা জয়শ্রী কবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

বিনোদন ডেক্স : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির মারা গেছেন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে গত ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। তার স্বামী প্রয়াত চিত্রপরিচালক আলমগীর কবিরের ভাগ্নে জাভেদ মাহমুদ পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মামী জয়শ্রী কবির গত ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ জয়শ্রী মূলত ভারতের কলকাতার অভিনেত্রী ছিলেন। 

১৯৫২ সালে কলকাতায় তার জন্ম। সেখানেই বেড়ে ওঠা। ১৯৬৮ সালে হয়েছিলেন ‘মিস ক্যালকাটা’। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতেও কাজ করেছিলেন জয়শ্রী। 

ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা আলমগীর কবির ১৯৭৪ সালে তার ‘সূর্যকন্যা’ সিনেমায় অভিনয়ের জন্য জয়শ্রী রায়কে বাংলাদেশে নিয়ে আসেন। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। এ সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্ত্রী মঞ্জুরা বেগমের সঙ্গে ডিভোর্সের পর ১৯৭৫ সালে আলমগীর কবির বিয়ে করেন জয়শ্রীকে। বিয়ের জন্য সনাতন ধর্ম ত্যাগ করে হন মুসলিম। তখন থেকেই তার নাম জয়শ্রী কবির। এরপর থেকে প্রায় একযুগ ঢাকাই সিনেমায় অভিনয় করেন তিনি। 

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রুপালি   সৈকতে’  (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) ও ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)। 

তবে আলমগীর কবিরের সঙ্গে তার বিয়ে খুব বেশিদিন টেকেনি। জয়শ্রীকে আলমগীর কবির মারধর করতেন বলেও সেসময় অভিযোগ করেছিলেন অভিনেত্রী। এতে নিজ দেশ ও ধর্ম ত্যাগ করা জয়শ্রীর মধ্যে হতাশাও ছিল বেশ। আলমগীর কবিরের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমে পাড়ি দেন কলকাতায়। সেখান থেকে পরে চলে যান লন্ডনে। এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতাও করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র সন্তান লেনিন সৌরভকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন এ অভিনেত্রী।  আজ থেকে প্রায় এক দশক আগে এ অভিনেত্রী ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এদেশে দেখা যায়নি। 

 

 

 

কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit