বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ভারতে যাওয়ার পথে মানবপাচারকারীসহ ৪ যুবক আটক ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

নিউজ ডেক্স : ‎চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রের’  এক সদস্যকেও আটক করেছে বিজিবি।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। 

এছাড়াও অন্য আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরের মো. তারাজুল ইসলাম।  

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে আটক করা হয়। আটকরা জানিয়েছেন, তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল। ৫৩ বিজিবি অধিনায়ক আরও জানান, আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit