রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বোন নূপুরকে ‘শ্বশুরবাড়ি’ পাঠিয়ে যে আবেগঘন বার্তা দিলেন কৃতি শ্যানন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুরের বিয়ে সম্পন্ন হয়েছে। গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রীর ছোট বোন। শনিবার (১০ জানুযারি) ভারতের উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েন তারা। হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে বিয়ে করেছেন নূপুর ও স্টেবিন বেন। বিয়ের তিন দিন পর মুম্বাইয়ে আয়োজন করেন প্রীতিভোজের, যেখানে নামিদামি সব বলিউড তারকার উপস্থিতি ছিল।

এবার বিদায়ের পালা। তাই আবেগে ভাসছেন দিদি কৃতি শ্যানন। নূপুরের সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। সঙ্গে উজাড় করে মনের কথা জানালেন তার ভক্ত-অনুরাগীদের। বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি শেয়ার করে স্ট্যাটাসে কৃতি শ্যানন লিখেছেন— আমি বলে বোঝাতে পারব না, আমার কেমন লাগছে। আমার ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গেছে?

শৈশবের স্মৃতিচারণ করে নূপুরের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, আমার যখন মাত্র ৫ বছর বয়স, তখন তোকে কোলে নেওয়া থেকে শুরু করে এখন তোর গাঁটছড়া বেঁধে দেওয়া— এ এক লম্বা সফর। আমার দেখা সবচেয়ে সুন্দর কনে তুই। তার বোন সেরা ও সবচেয়ে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কৃতি শ্যানন। তাই বোনের আনন্দে তিনিও খুশি। জামাই স্টেবিনের জন্যও অভিনেত্রী লিখেছেন— পাঁচ বছর ধরে তুমি আমাদের পরিবারের অংশ এবং সেই সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে। 

স্টেবিনকে স্নেহ করে ‘স্টেবু’ বলে ডাকেন কৃতি। অভিনেত্রী বলেন, স্টেবু, তোমাকে খুব ভালোবাসি। আমি সারাজীবনের জন্য একটা ভাই ও ভালো বন্ধু পেয়েছি, যে আমার পাশে থাকবে। তোমাদের দুজনের বিয়ের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটি স্মৃতি হয়ে থাকবে। নূপুর আমার ‘জান’।

তিনি বলেন, আমি জানি তোমারও ও প্রিয়। আমি ওকে কিন্তু তোমার কাছে দিয়ে দিচ্ছি না। বরং তোমাকে এই শ্যানন পরিবারে স্বাগত। কৃতির বাড়ির খুব কাছেই নূপুর ও স্টেবিনের নতুন সংসার। কিন্তু বোনের হাসিমুখ মনে পড়ছে, তাই বাড়ি ফাঁকা লাগছে তার। অভিনেত্রীর পোস্ট দেখে আবেগঘন তার ভক্ত-অনুরাগীরাও।

 

 

 

কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:০৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit