রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

খায়রুলকে নিয়ে কেয়া পায়েলের ক্যাপশন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View

বিনোদন ডেক্স : ছোটপর্দার জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকে তাদের রসায়ন বরাবরই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে এবার আলোচনা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নেই—বাস্তব জীবনেও কি কোনো বিশেষ ইঙ্গিত মিলছে? এমন প্রশ্নই উঠছে ভক্তদের মনে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিতে দুজনকেই দেখা যায় হাসিখুশি ও স্বচ্ছন্দ ভঙ্গিতে। তবে ছবির চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ক্যাপশনটি। সেখানে কেয়া লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

এই এক লাইনের ক্যাপশনেই শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের একাংশের ধারণা, এটি হয়তো কোনো নাটকের সংলাপ। আবার কেউ কেউ মনে করছেন, এর পেছনে লুকিয়ে থাকতে পারে ব্যক্তিগত অনুভূতির ইঙ্গিত। তবে অনেকে এটিকে শুধুই প্রচারণার অংশ হিসেবেও দেখছেন।

বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। ফলে বাস্তব ও পর্দার রসায়ন মিলেমিশে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit