শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সুনীলকে দেখে হাসতে হাসতে দম আটকে গিয়েছিল আমিরের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

বিনোদন ডেক্স : বলিউডের কৌতুকমঞ্চে মিমিক্রি বহুদিনের জনপ্রিয় অনুষঙ্গ। তবে নকল যখন কেবল বাহ্যিক অনুকরণে সীমাবদ্ধ না থেকে চরিত্রের ভেতরে ঢুকে পড়ে, তখন তা হয়ে ওঠে অভিনয়। ঠিক এমনই এক পারফরম্যান্সে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেতা সুনীল গ্রোভার।

নেটফ্লিক্সে প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর এক পর্বে আমির খানকে অনুকরণ করে সুনীলের অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিও ঘিরে দর্শকের উচ্ছ্বাসের পাশাপাশি যোগ হয়েছে খোদ আমির খানের প্রকাশ্য প্রশংসাও।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে সুনীল গ্রোভারের অভিনয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমির খান বলেন, তিনি একে মিমিক্রি বলতে চান না। তার ভাষায়, ‘ওর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল পর্দায় নিজেকেই দেখছি। আমি শুধু একটি ছোট ক্লিপ দেখেছি, এবার পুরো পর্বটাই দেখব।’ হাসতে হাসতে আমির আরও বলেন, ‘আমি এত জোরে হেসেছি যে শ্বাস নিতে পারছিলাম না। এতে কোনো বিদ্রূপ ছিল না, ছিল নিখাদ আনন্দ।’

এই পারফরম্যান্স ঘিরে নেটদুনিয়ায়ও প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, ‘সুনীল গ্রোভার সত্যিই লিজেন্ড।’ আরেকজনের মন্তব্য, ‘এটা শুধু নকল নয়, চরিত্রকে গভীরভাবে বোঝার ফল।’ অনেক দর্শকেরই মতে, মুখভঙ্গি থেকে হাসি—সবকিছু এতটাই বাস্তব যে মুহূর্তের জন্য বিভ্রান্তি তৈরি হয়, আসল না নকল!

ওই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাদের সামনেই মঞ্চে আমির খানের কথা বলার ভঙ্গি, হাঁটাচলা, পোশাক, চোখের দৃষ্টি এমনকি পাপারাজ্জিদের সঙ্গে আচরণ পর্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন সুনীল। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ–বিশ আমির’, যা নামেই রসিকতার ইঙ্গিত দেয়। আমিরের ব্যক্তিজীবনের কিছু পরিচিত প্রসঙ্গও তিনি হালকা ঠাট্টার ছলে তুলে ধরেন, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

এর আগেও এমন স্বীকৃতি পেয়েছেন সুনীল গ্রোভার। জনপ্রিয় গেম শো কৌন বানেগা ক্রোড়পতি–তে অমিতাভ বচ্চনের উপস্থাপনার ঢং অনুকরণ করে তিনি একবার পারফর্ম করেছিলেন। সেই অভিনয় দেখে খোদ অমিতাভ বচ্চন নিজেই মুগ্ধ হয়ে মঞ্চে সুনীলকে উৎসাহ দেন।

কপিল শর্মার সঞ্চালনায় এই শোয়ের যাত্রা শুরু হয় ২০১৪ সালে টেলিভিশনে। দীর্ঘ এক দশক পর ২০২৪ সাল থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মে এসে নাম বদলে হয় দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। বর্তমানে নেটফ্লিক্সে প্রতি শনিবার নতুন পর্ব মুক্তি পাচ্ছে। 

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit