রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

চৌগাছায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) :   যশোরের চৌগাছায় স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির  উদ্যোগে বিএনপির প্রযাত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার আত্মার  মাগফিরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৮ জানুয়ারি)  বিকালে বিএনপি কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির আয়োজনে   এ দোয়া মাহফিল করা হয়। এতে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াব ঝন্টু। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা  বিএনপির সভাপতি  এম এ  সালাম।

৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  নাসির উদ্দীন মিলনের পরিচালনায বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি  ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সহ সভাপতি  শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক  মতিয়ার রহমান মন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ রহমান  মুস্তাক ও এ্যাড আলীবুদ্দিন খান,  প্রচার সম্পাদক  মাইনউদ্দীন,  উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, কৃষক দলের সভাপতি আজগার আলী , স্বেচছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন ও  সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর যুব সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি  জহরুল ইসলাম বাবু, ও সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলাম, উপজপলা  কৃষক দলের   সহ সভাপতি  হারুন- অর রশিদ ও সাংগঠনিক সম্পাদক  আব্দুস সাত্তার,  স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির  সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, পৌর ছাত্র দলের আহবায়ক হাকিম রেজা প্রমুখ। এছাড়াও  বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা- কর্মী উপস্থিত ছিলেন।  বিএনপির  চেয়ারপারসন  ও সাবেক প্রধান মন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মাহফিল পরিচালনা করেন  হাফেজ পলাশ আহমেদ ।

কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit