বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে মাদকাসক্ত সহ নারীদের সাথে অসামাজিক কার্যকলাপের অভিযোগ   

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ঈসমাইল হোসেন ঠান্ডু নামে এক শ্রমিক নেতার বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ করে আসছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। ঈসমাইল হোসেন ঠান্ডু বর্তমানে  সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনে সভাপতি পদের দায়িত্বে আছেন।

তথ্য সূত্রে জানা যায়, ঈসমাইল হোসেন ঠান্ডু দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সাথে জড়িত থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। এমনও কি তার অফিস কক্ষে চলে গাঁজা সেবনের আড্ডা। সাম্প্রতিক কোন একটি কক্ষে বসে মাদক সেবন করে নারীর সাথে অসামাজিক কার্যকলাপের কিছু ছবি নিয়ে বিভিন্ন জনের মধ্যে চলছে নানা সমালোচনা।  এছাড়াও এর আগে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে শ্রমিকদের পাওনা আদায় করে টাকা আত্মসাৎ এর  অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

নাম না প্রকাশের শর্তে এক শ্রমিক নেতা বলেন, শ্রমিক নেতা ঠান্ডু হজ্জ করেছে। সুন্নতি লেবাসের আড়ালে সে মদ ও গাঁজা সেবন করে। তার পরিবার সন্তান থাকা সত্বেও নারীদের নিয়ে মজা-মাস্তি করছে। এর মাঝে সে একটি কক্ষে বসে  একদিকে মদ সেবন করেছে, অন্যদিকে নারীকে নিয়ে ফুর্তি করছে। এনিয়ে শ্রমিক নেতা সহ বিভিন্ন জনের মাঝে সমালোচনা চলছে। এছাড়াও শ্রমিকদের টাকা আত্মসাৎ সহ তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।

এবিষয়ে শ্রমিক নেতা ঈসমাইল হোসেন ঠান্ডুর সাথে যোগাযোগ করা হলে, সে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন সালায় না যায়, এগুলো ছবি তুইলা মানসেরে দেখায়। আমাকে জোর কইরা নিয়া যায়, বন্ধু-বান্ধবদের তালে পড়লে যা হয়। মানুষ কত খারাপ। এসব জায়গায় আল্লার দুনিয়ায় সবাই যায়।

 

কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit