সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটে বিএনপি ও জামায়েতের দুই প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। শোকজরা হলেন জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদের স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। শোকজ নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিভিন্ন এলাকা ও হাটবাজারে ধানের শীষ প্রতীকসংবলিত হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগের ছবি পোস্ট করেছেন।

এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘনের শামিল। অন্যদিকে, জামায়াত প্রার্থী এস এম রাশেদুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে নিজের ছবি সংবলিত পোস্টার নির্বাচনি প্রচারণা হিসেবে পোস্ট করেছেন। এটিও একই আচরণবিধির বিধি ১৮ লঙ্ঘন করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আগামী ১১ জানুয়ারি উভয় প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়।

কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit