শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন  বলে জানা গেছে।

তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে তার ভালো লাগছিল না বিধায় বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে নিউটাউনের গোপন বাসায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা নাগাদ কলকাতার কাছেই ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু চার দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি।

বিশ্বস্ত সূত্র জানায়, হাসপাতালে কিছুতেই ভালো লাগছিল না ৭৬ বছর বয়সী কাদেরের, ফলে বাসায় রেখে আপাতত সেই সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।

জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারি ২০২৬,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit