বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বিকালে আশুলিয়ার গুমাইল মধ্যপাড়া এলাকায় ইয়ারপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই দোয়া  মিলাদের আয়োজন করেন। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রধান অতিথী ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো: দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ঢাকা জেলা ছাত্রদল নেতা মো: নূরুল ইসলাম পলান ও ইউনিয়ন যুবদল নেতা মো: কলিম উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো: নাসির পলান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: জাহিদ পলান ও ঢাকা জেলা উত্তর ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তুহিন পলান সহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit