সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

‎নরসিংদীতে দুই ভাইয়ের আঘাতে বড় ভাই খুন ‎

মোঃ সালাহউদ্দিন আহমেদ ‎নরসিংদী
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মাদকাসক্তি থেকে বড় ভাইকে ফিরিয়ে আনতে গিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে দুই ছোট ভাইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকায় এই ঘটনা ঘটে। ‎ ‎নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের বাসিন্দা এবং মুসা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার তাকে এই পথ থেকে ফেরাতে বহুবার চেষ্টা করলেও তিনি মাদক পরিহার করেননি। ‎ ‎রোববার রাতে ঘরের ভেতরে মাদক ছাড়ার বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার দুই ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং এতে দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী।

পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎ ‎নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি তার দেবরদের বিরুদ্ধে অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ‎ ‎মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এই মৃত্যু ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ‎

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit