রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শাহিদ কাপুরকে ‘হত্যা’ করতে চান দীপিকা পাড়ুকোন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে অভিনেতার সঙ্গে সুখের সংসার করছেন তিনি। ২০২৪ সালে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। ভালোবেসে বিয়ে, সংসার আর সন্তানের মা হওয়া—সব মিলিয়ে জীবন এখন পরিপূর্ণ দীপিকার।

মাতৃত্বের পর গত দীপাবলিতে প্রথমবার প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এ তারকা দম্পতি। সম্প্রতি ‘পদ্মাবত’ মুক্তির আগে সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অতিথি হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। অনুষ্ঠানের মঞ্চে সালমানের প্রশ্নোত্তর পর্বেই উঠে আসে এক চমকপ্রদ মন্তব্য। সেখানেই অভিনেত্রী বললেন তার স্বপ্নের কথা— এমনকি শাহিদ কাপুরকে হত্যার প্রসঙ্গ।

একটা সময় অভিনেত্রী নিজেই প্রকাশ্যে বলেছিলেন— তিনি নাকি পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে বিয়ে করতে চান! সম্প্রতি সেই পুরোনো মন্তব্য ঘিরে আবার চর্চা শুরু হয়েছে। ‘বিগ বস’ অনুষ্ঠানে মজার ছলে ভাইজান প্রথমে অভিনেত্রীর কাছে জানতে চান— বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান দীপিকা। উত্তরে দীপিকা বলেন, সালমান খানের সঙ্গেই। সঙ্গে সঙ্গে রসিকতা করে সালমান বলেন, আমিও বন্ধ লিফটে নিজের সঙ্গেই আটকে পড়তে চাই। 

সম্প্রতি রিয়ালিটি শো ‘বিগ বস’-এর অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনার বদলে অনুরাগীদের বেশিরভাগই এটিকে হালকা মেজাজের রসিকতা হিসেবেই দেখছেন। 

একটা সময় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। অন্যদিকে শাহিদ কাপুর সেই সময় বিবাহিত ছিলেন। তাই পুরো বিষয়টিই যে নিছক রসিকতার অংশ ছিল, তা তখনই স্পষ্ট হয়ে যায়। তবে বিয়ের জন্য পরিচালকের নাম বেছে নেওয়ায় মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দীপিকা।

শোয়ে দীপিকাকে সালমান প্রশ্ন করেন, কাকে ভালোবাসবেন, কাকে বিয়ে করবেন এবং কাকে হত্যা করবেন—এই তিনটি অপশনের মধ্যে বেছে নিতে হবে— রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয়লীলা বানসালির নাম। সেই সময় হাসতে হাসতে দীপিকা বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে আর ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে।

 

 

 

কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit