শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসছেন। মার্কিন সিনেট তার নিয়োগ চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর দায়িত্ব গ্রহণের জন্য তিনি বাংলাদেশে আসবেন।

সিনেটের অনুমোদন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের সিনেট ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। এর আগে গত সেপ্টেম্বরে তাকে এই পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী মনোনয়নটি চূড়ান্ত করতে বিষয়টি দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।
পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। এর আগেও তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে কাজ করেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের অষ্টাদশ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি পিটার হাসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। পিটার হাস ২০২৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে তাঁ মেয়াদ শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর দীর্ঘ সময় বাংলাদেশে পূর্ণাঙ্গ কোনো মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই নিয়োগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৫ জানুয়ারী ২০২৬,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit