বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় ” প্রতিপাদ্যে শনিবার ( ০৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.) মোঃ আবু তাহের।

আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,রাধানগর ইউপি’র মহিলা সদস্য হাফিজা বেগম,মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম,তোড়িয়া ইউপি সদস্য ও বারঘাটি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহিদুল ইসলাম, বামনকুমার আলহাজ্ব খোশ মুহাম্মদ সরকার হাফেজী মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক মাওঃ মোঃ শাহাজাহান আলী, মালগোবা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক মাওঃ মোঃ মাহাতাব আলী,আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জফর আলী প্রমুখ। বক্তারা বলেন,দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নান কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর।

কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহবান জানান প্রধান অতিথি ইউএনও রিপামনি দেবী। এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী হাফেজী মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক, পরিচালক, প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা,সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমাজসেবক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit