বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

চৌগাছায় আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২২ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় আগুনে পুড়ে রেশমা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) দুপুরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রেশমা বেগম উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কিসমতখানপুর গ্রামের সামিরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার দিন চলতি শৈত্যপ্রবাহর ফলে প্রচন্ডশীতে নিজেদের বাড়ির উঠানের চুলায় আগুন পোয়াতে গেলে নিজের পেটিকোট ও শাড়িতে আগুন লেগে যায়। এতে রেশমা বেগম পুড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয় গ্রাম্য ডাক্তার দেখিয়ে প্রথমেযশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হসপিটালে ভর্তি করা হয়।

সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি রেজাউল করিম।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit