মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

চৌগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়”শ্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকালে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদহলরুমে সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসানের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর গণভোট প্রদান বিষয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করণ সম্পর্কিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার এস এম রুমেল, থানা তদন্ত ওসি আল ্আমিনশিকদার, চৌগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, প্রেসক্লাবচৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ মান্নান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান আশরাফ ফাউন্ডেশন এর অফিসার অশিষ কুমার, ফিল্ড সুপারভাইজার জেসমিন আরা, ইউনিয়ন সমাজকর্মী সৈয়েদ মুকাররাম হোসেন ও আম্বীয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থা ও এজিও কর্মী ও সদস্যরা, এতিম, ভাতাভোগী ও সমাজ সেবা থেকে ঋণ প্রাপ্তরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী আফিসার প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সুবিধাভোগীদের মাঝে বই ও ঔষধ বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit