বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

‘বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে চিন্তা করি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় পেয়েছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেট দলের কোনো ম্যাচ ছিল না। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচের মাঝে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী মাঠে আসেন।

পরে তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটান্স), তবে আমি বলব, বিপিএল নিয়ে আমার চিন্তা নেই। আমি আইপিএল নিয়ে ভাবি। পাকিস্তান ও ভারত থেকে খেলোয়াড় আনতে আমি প্রস্তুত। আমি সামিকে ব্ল্যাংক চেক দিব। বিপিএলে কোন দলকেই আমি শক্তিশালী মনে করি না। আমার মাথায় আইপিএলটাই থাকে।’

সিলেট টাইটান্স সম্পর্কে ফাহিম আরও বলেন, ‘সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটি দায়িত্ব পেয়ে আমি গর্বিত।’তিনি সিলেট টাইটান্সের চেয়ারম্যান সামি সম্পর্কে বলেন, ‘তাকে আমি অনেক আগে থেকে চিনি। সে আমার ছোট ভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক অবদান রয়েছে।’

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit