সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়।

তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষনেতারা। তার নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়।

নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া কঠোর নিরাপত্তা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোন নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit