সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

খুলনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মিয়া গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হচ্ছেন। ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে পৌনে ১০টার দিকে খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের হতে তুলে দেন।

এরপর মনোনয়নপত্র তুলে দেন খুলনা-৬ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

তারপর দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় মজলিস সুরার সদস্য ও মহানগরী জামায়াতের সেক্রেটারি এড. জাহাঙ্গীর হুসাইন হেলাল।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খুলনা-৪ আসনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে, দুপুর ১২টার পর খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। 

এছাড়া বিএনপির অন্যান্য প্রার্থী এবং অন্যান্য দল ও  স্বতন্ত্র প্রার্থীরা ও পর্যায়ক্রমে রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করবেন জানা গেছে।

উল্লেখ্য, সংসদীয় আসন খুলনা-১, খুলনা-২, খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন খুলনার জেলা প্রশাসক। শুধুমাত্র খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। 

এ কারণে খুলনা-৩ আসনের প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরের তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আর অন্য প্রার্থীরা খুলনা জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

কিউএনবি /অনিমা/২৯ ডিসেম্বর ২০২৫ /বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit