বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে শামসির জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : এসএ২০’র গত সেপ্টেম্বরের নিলাম থেকে শামসিকে ৫ লাখ র‌্যান্ডে দলে ভিড়িয়েছিল এমআই ক্যাপটাউন। শামসি আবেদন করে নিজেকে সরিয়ে নেন, তার নজর ছিল আইএলটি২০ ও বিগ ব্যাশের মতো লিগগুলোর দিকে। এমআই ক্যাপটাউন শামসিকে ছেড়ে দিয়ে তার বদলিও নিয়ে নেয়।

শামসি আইএলটি২০-তে দল পেয়েছেন। অক্টোবরের নিলাম থেকে তাকে ৪০ হাজার মার্কিন ডলারে কিনেছে গালফ জায়ান্টস। ২ ডিসেম্বর শুরু হওয়া এই আসর চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাকে কেবল ১৯ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এনওসি দিয়েছিল। সময় বাড়াতেই আদালতের দ্বারস্থ হন শামসি।

জোহানেসবার্গের গোটেং আদালত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ৪ জানুয়ারি পর্যন্ত এনওসি দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও গালফের আইএলটি২০ যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বেই। আসরে ৪ ম্যাচ খেলে শামসি ৪ উইকেট নিয়েছেন। এখন গন্তব্য বিগ ব্যাশ, অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি।

শুধু সময়সীমা বাড়ানোর নির্দেশেই নয়, আইনি লড়াইয়ে শামসির যে খরচাপাতি হয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে তা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। এই রায়ে শামসি খুশি। তার ব্যবস্থাপনা কোম্পানি গ্লোবাল স্পোর্টস ভেঞ্চারে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমি কৃতজ্ঞ যে আদালত আমার পরিস্থিতির জরুরি অবস্থা বুঝেছে এবং অন্তর্বর্তীকালীন সহায়তা দিয়েছে।’

 

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit