বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নতুন রূপে আসছে ‘ফলআউট’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক  : ব্যাপক জনপ্রিয়তা, সমালোচনার কারণে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে নির্মিত ‘ফলআউট’। বিনোদন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় সিরিজটি।

সম্প্রতি লাস ভেগাসের আইকনিক ‘স্ফিয়ার’-এ এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। জমকালো ঘোষণা ও নিউ ভেগাসের হাতছানি অ্যামাজনের এই ঘোষণাটি ছিল বেশ ব্যতিক্রমী। লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারটিকে রূপান্তর করা হয়েছিল একটি বিশালাকার পোস্ট-অ্যাপোক্যালিপটিক ‘স্নো গ্লোবে’। 

যেখানে দেখা গেছে সিরিজের জনপ্রিয় চরিত্র লুসি, ম্যাক্সিমাস ও দ্য গুল-কে। দর্শকদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে সেখানে উপস্থিত বিশাল এক ‘ডেথক্ল’, যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে এবারের যাত্রা হতে যাচ্ছে রহস্যময় নিউ ভেগাসের দিকে।

প্রথম সিজনের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সিজনেও থাকছে মোট ৮টি পর্ব। তবে মুক্তির ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্বটি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেলেও, পরবর্তী পর্বগুলো প্রতি বুধবার নিয়মিত বিরতিতে মুক্তি পাবে। ফলআউটের প্রথম সিজন হলিউড ভিডিও গেম অভিযোজনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় নেয়।

সূত্র: বিবিসি।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit