মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

নিশো-শাকিব-সিয়াম— কার সিনেমা এগিয়ে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) হচ্ছে কোনো সিনেমা কেমন চলে- সেই  সম্পর্কে একটি ধারণা পাওয়ার  নির্ধারক। এ জন্য সিনেমাপ্রেমী দর্শকরা বেশি ঢুঁ মারেন গুগলে। চলুন জেনে নেওয়া যাক—চলতি বছর ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি কোন সিনেমা আইএমডিবি রেটিংয়ে এগিয়ে? বাংলাদেশি যেসব সিনেমায় এক হাজারের বেশি ভোট পেয়েছে, সেসব সিনেমার তথ্যগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে। গত কুরবানির ঈদে সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সেই সিনেমায় একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। সিনেমাপ্রেমী দর্শকদের পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক।

এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন। এ সিনেমায় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান অভিনয় করেছেন। সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন ৪৫ শতাংশ দর্শক। ৯ দিয়েছেন ৭০০ দর্শক, ৮ দিয়েছেন পাঁচ শতাধিক। মাত্র ১ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ দিয়েছেন। সিনেমাটি এখনো ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে চলছে। ঢালিউড নির্মাতা রায়হান রাফীর ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। পোস্টার, টিজার ও ট্রেলারে ভিন্নভাবে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের।

মুক্তির পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও কিছু দিনের মধ্যে সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। শাকিবের এ সিনেমার রেটিং ৭.৭।সিনেমাটিকে ভোট দিয়েছেন সাড়ে প্রায় তিন হাজার সিনেমাপ্রেমী দর্শক। দেখার ইচ্ছা পোষণ করেছেন (ওয়াচ লিস্ট) অনুযায়ী আরও দুই হাজারের বেশি দর্শক। সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন ১৩ শতাংশ দশক। ৯ রেটিং দিয়েছেন ৭০০ দর্শক। ৮ রেটিং দিয়েছেন ৫০০–এর বেশি দর্শক। মাত্র ১১৬ জন সিনেমাটিকে ১ রেটিং দিয়েছেন। এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূরসহ অনেকে। ‘চক্কর’ সিনেমায় পুলিশের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম।

থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ। সিনেমাটির আইএমডিবি রেটিং পয়েন্ট হচ্ছে ৭.৩। ভোট দিয়েছেন দুই হাজার দর্শক। এর মধ্যে ২৮ শতাংশ দর্শক ১০-এ ১০ দিয়েছেন। ৯ দিয়েছেন ১৪ শতাংশ দর্শক। ১৯ শতাংশ দর্শক ৮ দিয়েছেন। ৫ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ দিয়েছেন। একটি খুনের রহস্যে ঘেরা এ সিনেমা। শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তির পর আলোচনায় আসেন মেহেদী হাসানের প্রথম সিনেমাটি। শুরুতে রেটিংয়ে পিছিয়ে থাকলেও সিনেমাটির বর্তমান রেটিং ৭। ভোট দিয়েছেন ১৮ হাজার দর্শক। এ বছর সর্বাধিক ভোট পাওয়া সিনেমা এটি। সিনেমাটির রিভিউ লিখেছেন ২৫০ জন। ১০-এ ১০ দিয়েছেন ৫ হাজার দর্শক। ৯ দিয়েছেন ৫ হাজার জন। ৮ রেটিং দিয়েছেন ৯৮০ জন। ৭ দিয়েছেন ৬০০ জন।

মজার ব্যাপার হচ্ছে— প্রায় ২ হাজার দর্শক এ সিনেমাকে ১০-এ ১ দিয়েছেন। ‘জংলি’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটিকে ভোট দিয়েছেন ৪ হাজারের বেশি দর্শক। এর মধ্যে ৩০ শতাংশের বেশি দর্শক সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন। সিনেমাটিকে পৃথকভাবে ৯, ৮ ও ৭ রেটিং দিয়েছেন পাঁচ শতাধিক করে দর্শক। সিনেমাটি একদমই ভালো লাগেনি ৪০০ দর্শকের। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের নায়িকা ছিলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। আফরান নিশো অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত আলোচিত সিনেমা ‘দাগি’। সিনেমাটিকে মোট ভোট দিয়েছেন ১১ হাজর দর্শক। এর মধ্যে ১০–এ ১০ দিয়েছেন ৪ হাজার। ৯ দিয়েছেন দুই হাজার। ৮ দিয়েছেন সাড়ে পাঁচ হাজার দর্শক। ২৫ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ ভোট দিয়েছেন।

 

 

কিউএনবি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit