বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বেটিং সাইটের ফাঁদে অভিনেত্রী, প্রতারণার বিষয়ে মুখ খুললেন প্রভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি, যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে জানান অভিনেত্রী। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় প্রভা তার সেই অভিজ্ঞতার কথা জানান। ভিডিওবার্তায় প্রভা বলেন, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও জুয়া কিংবা বেটিংসংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন রাখা হয়। অভিনেত্রী বলেন, তিনি যেহেতু গেমস কিংবা এ ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত ছিলেন।

তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন— সাইটটি কীসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায়— এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে। তিনি বলেন, এরপর তার কাছে চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইটস দিতে বলা হলো। টোকেন মানি  নেওয়ার পর তিনি সেই সাইটের সঙ্গে আছেন বলে একটি ছোট বাইট দেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই দর্শকদের মন্তব্যের মাধ্যমে তিনি জানতে পারেন যে— এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইট। অভিনেত্রী বলেন, থ্যাংক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটি একটি জুয়ার প্রমোশন এবং সঙ্গে সঙ্গে জিনিসটা আমি স্থগিত করেছি। প্রভা বলেন, আমি তো জানতামই না যে, এটি একটি বেটিং, যেটি খুবই ভুল এবং অবৈধ।

রাইট? পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন আমাকে বললেন যে, এটি নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়ল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন থেকে সরে দাঁড়ান। এবং দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান যে, আমি নাকি বেটিং ওয়েবসাইটের অর্থ জানি না। প্রভা জানিয়ে দেন, তিনি এটি করবেন না। যদিও কোম্পানি তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিলেন। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি সেই কাজ আর করবেন না। অভিনেত্রী বলেন, ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়ার প্রমোশন কিংবা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান— যাতে তার এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় যে, তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন, কিন্তু অবৈধ জানতে পেরে তা করেননি। 

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit