বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নিউইয়র্কে আত্মপ্রকাশ ‘বাংলাদেশী প্রফেশনালস’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী পেশাজীবীদের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় বাড়িয়ে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠন ‘বাংলাদেশী প্রফেশনালস’ আত্মপ্রকাশ করেছে।  শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে আলো ঝলমাল মিলনায়তনে সংগঠনটির উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম।

নবগঠিত সংগঠনটির প্রেসিডেন্ট শেখ এনামুল কবির বলেন, “দলীয় মতানৈক্যের ঊর্ধ্বে উঠে আমরা সকলে বাংলাদেশী এই পরিচয়ে এক নেটওয়ার্কে যুক্ত হতে চাই। সোস্যাল মিডিয়া, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় আমাদের কার্যক্রম থাকবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহুজাতিক সমাজেও আমরা কোনো লক্ষ্যই অসাধ্য হবে না।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী, নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য মো. শামসুল হক, কম্যুনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, লায়ন আহসান হাবিব, ব্যবসায়ী সালাম ভ’ইয়া এবং নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের নেতা টিপু সুলতান।

সংগঠনের সমৃদ্ধি কামনা করে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পত্র প্রদান করেন এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার।

উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ এম আলম, সাংবাদিক আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, রাশেদ আহমেদ, হাসান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওশীন নেহরিন মৌ, এবং পারভেজ সাজ্জাদ, রন্টি দাস ও গাজী সালাহউদ্দিনের সঙ্গীত পরিবেশনা দিয়ে সমাপ্তি ঘটে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit