রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্রে নেমেছে জামায়াত : কৃষক দল সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সময়ই তারা ৬ শতাংশের বেশি ভোট পায়নি। আশ্চর্যের বিষয় হলো, এই ছয় শতাংশ ভোটের রাজনৈতিক শক্তি গত ১৭ বছরে কী আন্দোলন সংগ্রাম করেছে? অথচ ৫ আগস্টের পর তারা এখন ডানা গজিয়েছে, আকাশে উড়তে চায় এটা কোনোভাবেই হবে না। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তার নেতৃত্ব দিচ্ছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

তিনি বলেন, নতুন ফ্যাসিস্ট জামায়াতে ইসলাম বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তবে বিষয়টি এত সহজ নয়। সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছয় শতাংশ ভোটধারী দল কীভাবে বিএনপির ৪০ শতাংশের বেশি ভোটের জায়গায় যেতে পারে, তা বোধগম্য নয়। অথচ তারা অহেতুক লাফালাফি করছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুরে উপজেলা যুবদল আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, শেখ হাসিনা পালানোর পর আমরা ভেবেছিলাম, যারা ১৭ বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি বিগত সরকারের সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সবাই একসাথে নির্বাচন করব। আমরা স্বপ্ন দেখেছিলাম সবাইকে নিয়ে সরকার গঠন করে গণতন্ত্র ফিরিয়ে আনব, সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরদিনই, ৭ তারিখে ঢাকার দেয়ালে দেয়ালে লেখা হলো- নৌকা আর ধানের শীষ, দুই সাপের এক বিষ। সেখান থেকেই আমাদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র শুরু। সেই ষড়যন্ত্র এখনো থামেনি। এতে কোন লাভ হবে না। জামায়াত হচ্ছে আওয়ামী লীগের চেয়েও পুরনো দল, অথচ ক্ষমতার লোভে তারা ভারতের সাথে চুক্তি করেছে। তাদের মনোগ্রাম থেকেও আল্লাহর নাম বাদ দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বিগত ১৪ মাসে এমন কোনো বক্তব্য দেননি, যা দেশে বিভেদ সৃষ্টি করতে পারে। তিনি সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার কথায় কোনো ধরনের জাতিগত বিভেদ বা বিতর্ক ছিল না। অথচ জামায়াতের আমিরসহ তাদের নেতাকর্মীরা প্রতিদিন বড় বড় বক্তব্য দিচ্ছেন, হুমকি-ধামকি দিচ্ছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য বিকৃত করে তারা বিভিন্নভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

কৃষিবিদ তুহিন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, সাধারণ মানুষের ভোটাধিকারে বিশ্বাসী। বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কিছুতে আমরা বিশ্বাস করি না। আওয়ামী লীগ ছিল ভারতের দালাল, আর জামায়াত পাকিস্তানের দালাল। যারা বাংলাদেশ চায়নি, দেশের গণতন্ত্র চায়নি, মানুষের ভোটাধিকার চায়নি তারা কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। এই ষড়যন্ত্র দেশের মানুষ কখনো বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত না হন।

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রনি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, ফরিদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ সরকার, সাবেক ছাত্রনেতা মজনুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরোজ খান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোক্তার হোসেন, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit