শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাবর আজমকে। বাবর আজম একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য ২ লাখ ৭৭ হাজার টাকা পেয়ে থাকেন। সেই হিসেবে দশ শতাংশ টাকা গেলে বাবর আজমের কাটা হবে ২৭ হাজার ৭০০ টাকা।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে—যা ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত’। এছাড়া বাবরের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই ছিল তার প্রথম অপরাধ।

গত রোববার রাওয়ালপিন্ডিতে তৃতীয় ওয়ানডেতে বাবর শাস্তিযোগ্য অপরাধটি করেন পাকিস্তানের ইনিংসে ২১তম ওভারে। আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। পরবর্তী সময়ে বাবর নিজের অপরাধ স্বীকার করেন এবং আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বাবরের বিরুদ্ধে অভিযোগটি আনেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি। সাধারণত লেভেল–১ ভঙ্গের শাস্তি হিসেবে ন্যূনতম সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়।

শ্রীলংকার বিপক্ষে এই সিরিজটা দারুণ কেটেছে বাবর আজমের। তিন ম্যাচে ৮২.৫০ গড়ে যৌথভাবে সর্বোচ্চ ১৬৫ রান করেন বাবর। দ্বিতীয় ওয়ানডেতে বাবর অপরাজিত ছিলেন ১০২ রানে। এই সিরিজে শ্রীলংকাকে ৩–০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit