শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন ২ লঙ্কান ক্রিকেটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজের আগে বড় এক ধাক্কা খেল লঙ্কানরা। অসুস্থতার কারণে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন।

শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও পেসার আসিথা ফার্নান্দো ত্রিদেশীয় সিরিজ না খেলেই দেশে ফিরে যাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এই তথ্য জানায়।
এসএলসি জানিয়েছে, দু’জনেরই অবস্থা স্বাভাবিক রাখতে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ‘সতর্কতামূলক সিদ্ধান্ত’ হিসেবে তাদের দেশে পাঠানো হচ্ছে, যাতে সামনে ব্যস্ত সূচির আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন।
আসালাঙ্কা না থাকায় ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। আর তার বদলি হিসেবে দলে যোগ হয়েছেন অপরীক্ষিত টপ-অর্ডার ব্যাটার পাভন রাথনায়েকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit