সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ  : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। দলের নেতাকর্মীদের ওই মহলের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভাজন সৃষ্টি করে সুবিধা নিতে চাইছে। এ প্রেক্ষাপটে তিনি বিএনপির বিজয় নিশ্চিত করতে দলের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গোদাগাড়ী ও তানোরের উন্নয়নে ব্যারিস্টার আমিনুল হকের অবদান উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই আসনে তার (আমিনুল হক) ছোট ভাই শরীফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। শরীফ উদ্দিনের সমর্থনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।

পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit