বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

আশুলিয়ায় লকডাউনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া শাখা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে এই কর্মসূচী পালন করেন। 
ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহাবুব মাষ্টারের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ এর মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আশুলিয়া থানা জামায়াতের আমির বশির আহম্মেদ, ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমির মো: আল আমিন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয় থানা সেক্রেটারি মো: সোহেল রানা প্রমুখ সহ আরো অনেকে।

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit