বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আসন ফাঁকা রেখেও দূরপাল্লার বাস চলাচল নেমেছে অর্ধেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

নিউজ ডেক্স : রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে, তবে স্বাভাবিক সময়ের তুলনায় আজ তা নেমে এসেছে অর্ধেকে। এর মূল কারণ যাত্রী মিলছে না। বাধ্য হয়ে কম বাস চালাচ্ছেন পরিবহন মালিকরা। তাও অর্ধেক আসন ফাঁকা থাকছে। সরেজমিনে দেখা গেছে এমন চিত্র। 

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল করা ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার মাস্টার সালাউদ্দিন সিকদার সজীব সমকালকে বলেন, সকাল থেকেই বাস চলছে। তবে সব ট্রিপ চালানো যাচ্ছে না। কিছু যাত্রী হলে, মানে ১৫-২০ জন হলে একটা বাস ছাড়া হচ্ছে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠান।একই রকম অভিজ্ঞতার কথা জানালেন ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচল করা উজান ভাটি পরিবহনের কাউন্টার মাস্টার মো. লিটন।

তিনি জানান, অন্যান্য দিন দুপুর ১টা পর্যন্ত ১৪টা বাস ছেড়ে যায়। আজ ছেড়েছে মাত্র ৮টি। তাও অর্ধেকের কম যাত্রী নিয়ে। আসলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তার কথার সত্যতা পাওয়া গেল পরক্ষণেই। এক নারী যাত্রী এসে প্রথমে জানতে চাইলেন, বাস ছাড়বে কি না? হ্যাঁ-সূচক উত্তর পাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, কোনো সমস্যা হবে না তো রাস্তায়? তাকে আশ্বস্ত করে টিকিট ধরিয়ে দিলেন এক পরিবহনকর্মী।

বিলাস পরিবহনের বাসে সিলেট যাওয়ার উদ্দেশ্যে আাসা এক যাত্রী জানালেন, বাস পেয়েছেন, তবে ছাড়বে অনেক দেরিতে।ঢাকা থেকে বগুড়া-নওগাঁ রুটে চলাচল করা এস আর ট্রাভেলসের একটি বাসের সুপারভাইজার নাজমুল হাসান বলেন, যাত্রী সংকটের কারণে উত্তরবঙ্গ থেকে বাস আসছে কম। সে কারণে এখান থেকেও কম বাস ছাড়ছে।

অন্য দিন দুপুর পর্যন্ত ১১টা বাস ছাড়লেও আজ গেছে ৬টি।একই রুটে চলাচল করা শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার মাস্টার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সাধারণত যাত্রীর চাপ বেশি থাকে। কিন্তু আজ তিন ভাগের একভাগ বাস ছাড়তে পেরেছেন। সন্ধ্যা নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

 

 

কুইক নিউজ / মোহন / ১৩ নভেম্বর ২০২৫ / দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit