বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন, জানতে চাইলেন শাওন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এটিকে অন্য দ্বারা লেখা একটি স্ক্রিপ্ট বলে মনে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
এক ফেসবুক পোস্টে শাওন স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে শাওন বলেন, “আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন, প্লিজ।
এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।”মূলত স্নিগ্ধ গতকাল এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরে আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।
মীর স্নিগ্ধ লিখেছেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে, এমন সব পরিবারের।’
যত দিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, তত দিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।’
তিনি নিজের পোস্টে আরো লেখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যত দিন ফাঁসির দড়িতে না ঝুলছে, তত দিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যত দিন না পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit