বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

গণভোটসহ ৫ দাবিতে আট দলের সমাবেশ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

রাজনীতি ডেক্স: জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর জাতীয় গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ শুরু হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই আসছেন দলীয় নেতাকর্মীরা।

স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা এখন পরিণত হয়েছে বিশাল জনসমুদ্রে।এদিকে দুপুরের আগে থেকেই জনস্রোতে ভরে উঠতে থাকে পল্টন এলাকা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। মিছিল-স্লোগান মুখর পুরো এলাকা, ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’— এমন সব ব্যানার, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো পল্টন মোড়।

এদিকে পল্টনের মহাসমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসছেন জামায়াত, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।আন্দোলনরত আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

 

 

কুইক নিউজ / মোহন / ১১ নভেম্বর ২০২৫ / দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit