বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন।

রবিবার সকালে নরসিংদীর পলাশে ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, উপজেলা বিএনপির  প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর  বিএনপির সভাপতি মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit