বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বিইউপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মো. মাহবুব-উল আলম।

বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপের শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষা বৃত্তি কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে সহায়তা করবে।

বৈঠকে বিইউপি ও মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও গুরুত্ব পায়। এ ধরনের চুক্তি কার্যকর হলে গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক প্রকল্প পরিচালনা আরও সহজ হবে বলে উভয় পক্ষ মত প্রকাশ করেন।

এছাড়া, ফেলোশিপ, স্বল্পমেয়াদি এক্সচেঞ্জ প্রোগ্রাম ও পেশাগত প্রশিক্ষণ কোর্স চালুর সম্ভাবনাও আলোচনা করা হয়। এসব কর্মসূচি মালদ্বীপের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিইউপি’র উপাচার্য হাইকমিশনার ড. নাজমুল ইসলামের একাডেমিক অবদান ও জ্ঞানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি কূটনীতি, সংস্কৃতি ও সফট পাওয়ার বিষয়ে হাইকমিশনারের গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।

জবাবে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি মূল স্তম্ভ হিসেবে বর্ণনা করেন এবং ভবিষ্যতে শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকটি ইতিবাচক পরিবেশে সমাপ্ত হয়। উভয় পক্ষই দীর্ঘমেয়াদি শিক্ষা সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit