মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

ইসলামের মহান খলিফা হজরত ওমর (রা.)

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : হজরত ওমর (রা.)-এর ইসলাম গ্রহণকে একটি বৈপ্লবিক ঘটনা হিসেবে অভিহিত করা হয়। কারণ তাঁর ইসলাম গ্রহণের মাধ্যমে প্রকাশ্যে ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয়। হজরত ওমর (রা.) ছিলেন অসামান্য সাহসী এবং বাগ্মী। কাফেররা তার মোকাবিলা করতে ভয় পেত। ইসলামের মহান চার খলিফার অন্যতম দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব (রা.)। রসুল (সা.)-এর একটি হাদিসে বলা হয়েছে, তাঁর পর যদি কাউকে নবী করা হতো তিনি হজরত ওমর (রা.)। রসুলের কাছে প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের ওপর নেমে আসে মক্কার প্রভাবশালীদের নির্যাতন। সেই নির্যাতন সহ্য করার মতো ছিল না। তবু ইমানের ওপর ছিলেন তারা অটল। রসুল (সা.)-ও একপর্যায়ে দোয়া করলেন, ‘হে আল্লাহ! ওমর ইবনে খাত্তাব এবং আবু জেহেলের মধ্যে তোমার কাছে যে বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো।’ এ দোয়া কবুল হয় অচিরেই। হজরত ওমর (রা.)-এর অন্তর আল্লাহ পরিবর্তন করে দেন। হজরত ওমর (রা.) ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত লোকের অন্যতম। হজরত ওমর (রা.) একদিকে ছিলেন কুস্তিগির, মল্লযোদ্ধা এবং অন্যদিকে বক্তা হিসেবে ছিলেন সুনামের অধিকারী। রসুল (সা.)-কে হত্যার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে রওনা দিয়েছিলেন ওমর। পথে সাহাবি নাইম বিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নাইম ওমরের উদ্দেশ্য আঁচ করতে পেরে বলেন, আগে নিজের বোন, ভগ্নিপতীর খোঁজ নাও, তারপর যেখানে যেতে চাও যাও। ওমর ছুটে চললেন বোনের বাড়ির দিকে। গিয়ে দেখেন বোন ফাতিমা কোরআন পড়ছেন। যে কোরআন নাজিল হয়েছে রসুল (সা.)-এর ওপর। পায়ের শব্দ কানে আসা মাত্রই চুপ হয়ে গেলেন ফাতিমা। লুকিয়ে ফেললেন কোরআনের পাতা। হজরত ওমর (রা.) ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, তুমি কী পড়ছিলে? ক্ষুব্ধ ভাইয়ের কথায় বোন নিশ্চুপ। ওমর বললেন, আমি জেনেছি তোমরা স্বামী-স্ত্রী ধর্মত্যাগী হয়েছো। এই বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভগ্নিপতীর ওপর। বোন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পেটালেন। রক্তাক্ত হলেন বোন ও ভগ্নিপতী। ভাইয়ের দিকে তাকিয়ে ইমানের বলে বলীয়ান হয়ে দৃপ্তকণ্ঠে ফাতিমা বললেন, ভাই, তুমি যা ইচ্ছা করতে পারো। আমরা সহ্য করব। শুধু জেনে রাখ, আমরা ইসলাম ত্যাগ করব না। বোনের তেজোদীপ্ত কথা শুনে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবলেন ওমর। হার মানল তাঁর দম্ভ। কঠিন হৃদয় মোমের মতো গলে গেল। তিনি বললেন, আচ্ছা! তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও দেখি তাতে এমন কী আকর্ষণ আছে, যা তোমাদের এমন দৃঢ়চেতা করে তুলেছে। তাঁর বোন বললেন, তুমি নাপাক। এ কিতাব শুধু পাক-পবিত্র লোকই স্পর্শ করতে পারে। গোসল করে এলেন ওমর। তারপর পড়লেন কোরআন। মুগ্ধ হয়ে গেলেন কুরাইশদের অন্যতম এই প্রভাবশালী নেতা। মুহূর্তেই তিনি পাল্টে গেলেন। সেই তলোয়ার হাতেই ওমর (রা.) ছুটে চললেন নবীর দরবারে। পায়ের শব্দ শুনে একজন সাহাবি দরজায় উঁকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে ওমর। সাহাবিদের কেউ কেউ ভাবছিলেন না জানি আজ কী হয়! হজরত হামজা (রা.) ছিলেন আরবের অন্যতম সেরা বীর। কাউকে ভয় পাওয়ার মতো লোক ছিলেন না তিনি। বললেন, ওমর এসেছে তো কী হয়েছে, দরজা খুলে দাও। যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দেব। এ ঘটনার সময় রসুল (সা.) ছিলেন দরবারের ভিতর দিকে। সে সময় তাঁর ওপর ওহি নাজিল হচ্ছিল। ওহি নাজিল হওয়ার পর রসুল (সা.) হজরত ওমরের কাছে এলেন এবং তাঁর পরিধানের পোশাক ও তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, হে আল্লাহ! ওমর ইবনে খাত্তাবের দ্বারা দীনের শক্তি ও সম্মান দান করো। এ কথা শুনে হজরত ওমর (রা.) রসুল (সা.)-এর হাত ধরে বললেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রসুল। হজরত ওমরের কলমা পাঠ শোনামাত্র ভিতরে উপস্থিত সাহাবিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে উঠলেন। হজরত ওমর (রা.)-এর ইসলাম গ্রহণের বিশেষত্ব রয়েছে। তিনি বাদে অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে। আর ওমরের ইসলাম গ্রহণ এবং মুসলমান হিসেবে তৎপরতা ছিল প্রকাশ্যে। তাঁর ইমানদারির মধ্যে ছিল কুরাইশদের বিরুদ্ধে বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের মজলিসে গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় হিজরত করব। যদি কেউ তার মাকে পুত্রশোক দিতে চায় সে যেন এ উপত্যকার অন্য প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে তিনি মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখায়নি।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit