সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৪ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলে ট্রাক ও সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার মধ্যরাতে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit